তৃতীয় দফা ভোটের আগে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী
দি নিউজ লায়ন ; তৃতীয় দফা ভোটের আগে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। দিনহাটার সংহতি ময়দানের জনসভা থেকে কোচবিহারের উন্নয়ন প্রসঙ্গে একাধিক পরিকল্পনার কথা জানান মমতা। তিনি বলেন, ‘কোচবিহার শহরের একাধিক দাবী পুরণ করা হয়েছে। জয়ী সেতু, নারায়নী ব্যাটেলিয়ান, রাজবংশী ভাষার স্বীকৃতি, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, বিনা পয়সায় রেশন প্রভৃতি কাজ করা হয়েছে।
আগে আপনারা মেয়েদের নিয়ে চিন্তা করতেন, আর এখন মেয়েরা ঘড়ের সম্পদ হয়ে গেছে। ছাত্রছাত্রীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পাড়াএবং নিজে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড করে দেওয়া হবে। আর এর গেরেন্টার কাউক হতে হবেনা এর গেরেন্টার মা-মাটি-মানুষের সরকার নিজে। এছাড়া এখানে ডবোল ডবোল মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে।
পাশাপাশি ডবোল ডবোল শিক্ষক নিযুক্ত হবে। প্রতিটি ভাষার জন্য আলাদা আলাদা স্কুল হবে।’ এদিন তার সাথে মঞ্চে উপস্থিত রয়েছে, দিনহাটার প্রার্থী উদয়ন গুহ, শিতলকুচির প্রার্থী পার্থ প্রতিম রায়, জগদ্বিশ বসুনীয়া, বংশীবদন বর্মণ, মুকুল বৈরাগ্য ও আব্দুল জলিল মিঞা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

Post a Comment